আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের ইয়াউন্ডেতে একটি অন্ত্যেস্টিক্রিয়ায় অংশ নেয়া লোকজনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াউন্ডের পূর্বাংশে শ্রমিক অধ্যুষিত এলাকা দামাসে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।
ক্যামেরুনের গভর্নর নাসেরি পল বিউ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা মাটির নিচে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আর কোনও মৃতদেহ আছে কিনা সেটি তারা খুঁজে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বহুলোক পাহাড়ি এলাকায় ৬০ ফুট উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিল, ওই বাঁধটিই তাদের একাংশের ওপর ধসে পড়ে।
ভূমিধস থেকে বেঁচে যাওয়া ম্যারি ক্লেয়ার ম্যানডুগা বলেন, আমরা মাত্র নাচ শুরু করেছিলাম, তখনই ভূমিধসটি ঘটে।
ভূমিধস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply