১৪ জানুয়ারি ২০২১ (প্রবাস ডেস্ক): জার্মান সরকারের অনুমোদনে দেশটিতে প্রতিষ্ঠিত হলো জার্মান-বাংলা প্রেসক্লাব (এফাউ)। প্রাথমিকভাবে সাত সদস্যের গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউরোপ প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হেলাল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের জার্মানির জ্যেষ্ঠ প্রতিবেদক বিটু বড়ুয়া।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ শামসুজ্জামান উদয়, আশরাফুল হক আকাশ, মোহাম্মদ ইউসুফ, মৃণাল মজুমদার ও মিনহাজ উদ্দিন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিটু বড়ুয়া বলেন, জার্মানির মতো দেশে এতদিন সরকার অনুমোদিত প্রবাসী সাংবাদিকদের প্রেসক্লাব ছিল না। জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া স্থানীয় সাংবাদিকদের সাথে সাথে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের উন্নয়নসহ স্বার্থ রক্ষা সহজ হবে।
করোনার কারণে এখন কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও মহামারির সংকট কাটলেই সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
জার্মান-বাংলা প্রেসক্লাব/এসকেএম/আরএম















Leave a Reply