১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় আট গরিলার দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার চিড়িয়াখানার নির্বাহী পরিচালক লিসা পিটারসন আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একসাথে থাকা আটটি গরিলার দেহে ভাইরাসটি পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখানকার কোনো কর্মীর দেহ থেকে প্রানীগুলোর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সান দিয়েগো চিড়িয়াখানাটি। আক্রান্ত সব প্রানীকেই আলাদা রাখা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কতৃপক্ষ।
করোনা ভাইরাস/এসকেএম
















Leave a Reply