গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণ

১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সিলেটের দক্ষিণ সুরমার একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১০টার দিকে বাবনা পয়েন্ট সংলগ্ন এলাকার ওই দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক সানাউল হক জানান, রাত ১০টার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সাত ইউনিট আগুন নেভাতে কাজ করে। একটি এলপিজি গ্যাসের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে পাশের আরেকটি দোকান পুড়ে যায়। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা লরিতেও আগুন লাগে।

ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সাঈদ আহমদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সার্বিক প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ