চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

২৮ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের প্রায় ২৪ বছর পর এই হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

রোববার মামলার বাদী সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুল হক।

শামসুল হক জানান, বিচারক আজ সাক্ষী তৌহিদুলের জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা।

আজ শুনানি উপলক্ষে কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হন।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।

সোহেল চৌধুরী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ