২৫ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলংকা সিরিজের আগে ইনজুরি পিছু ছাড়ছে না টাইগারদের। তাসকিন চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডেই নেই। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের পর এবার চোটের শিকার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
মুশফিকের চোট গুরুতর নয়। তবে বেকায়দায় ফেলেছে মিরাজের চোট। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না এই তারকা অলরাউন্ডারের। এমনকি শেষ টেস্টেও তার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। চোট সারিয়ে মাঠে ফেরার আগে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে।
ডিপিএলের সুপার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে গুরুতর আঘাত পান মিরাজ। ইনিংসের ১৮তম ওভারে সানজামুলের করা বল তুলে মারেন স্ট্রাইকে থাকা তামিম ইকবাল। ফিল্ডার মিরাজ ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান আঙুলে। পরে জানা যায়, চিড় ধরেছে আঘাতের জায়গায়। এতে ডিপিএল থেকে ছিটকে তো গেছেনই, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টও খেলা হচ্ছে না তার। বিসিবি’র মেডিকেল টিমের পর্যবেক্ষণে বেশ কিছুদিন থাকতে হবে তাকে।
আরও পড়ুন: টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
প্রসঙ্গত, টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১৫ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৩ মে। এর আগে ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকা দল।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply