ছাপানো কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ভালো নয়

নিউজ ডেস্ক: ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, চলতি বছর ছাপানো শিক্ষার্থীদের বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো কিন্তু তা নয়। এবার বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজ প্রিন্ট নয়।

অতি মহামারী এবং বৈশ্বিক মন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট বই সব শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *