জঙ্গি হামলায় সেনা নিহত

১৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সামরিক বাহিনীর গাড়িতে জঙ্গিদের অতর্কিত হামলায় কমপক্ষে ১৯ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনন্ত ১৩ জন।

দেশটির নিরাপত্তা বাহিনী স্থানীয় সময় গতকাল শনিবার এ তথ্য জানায়। খবর: এএফপির।

গত বৃহস্পতিবার গুদুমবালি এলাকার কাছে লেক চাদ অঞ্চলে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) জঙ্গিরা এই হামলা চালায়।

সেনাবাহিনীর আরেকটি সূত্র বলছে, কুকাওয়া থেকে জঙ্গিবিরোধী অভিযানে গুদুমবালির দিকে সেনাবাহিনীর গাড়িটি যাচ্ছিল।

গতকাল আইএনডব্লিউএপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

২০১৬ সালে বোকো হারাম থেকে আলাদা হয় আইএসডব্লিউএপি। সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী।

জঙ্গি হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *