আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের একটি অনুষ্ঠানে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে আটজন নিহত হয়েছেন। আহত তিনজন।
রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ) এই গুলির ঘটনা ঘটে। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।
পুলিশ জানায়, গেবেখায় একটি বাড়ির মালিক তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে একদল অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালে দুজন অজ্ঞাতনামা বন্দুকধারী বাড়ির আঙিনায় প্রবেশ করেন। তারা অতিথিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন।
পুলিশ আরও জানায়, গুলিতে আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিক রয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
গুলির ঘটনাটি পুলিশ তদন্ত করছে। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছে।
গোলাগুলি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply