১১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুত অর্থায়নে এখনও উন্নত দেশসমূহের আন্তরিকতা ও সদিচ্ছার অভাব রয়েছে। এমনটাই বলেছেন বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদানরত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ডক্টর হাছান মাহমুদ।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কপ২৬ এর বাংলাদেশ প্যাভিলিয়নে প্যারিস চুক্তির আর্থিক স্বচ্ছতা প্রক্রিয়া বিষয়ে এক শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘ট্রান্সপারেন্সি মেকানিজম ইন প্যারিস এগ্রিমেন্ট: ইস্যুজ, কনসার্নস অ্যান্ড অপরচুনিটি ফর ইফেকটিভ ইমপ্লিমেন্টেশান’ শীর্ষক এ ইভেন্টের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিআর)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিথ্রিআর উপদেষ্টা ডক্টর আইনুন নিশাত।
ডক্টর হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ প্রশমণ এবং পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজনে সমান অর্থ বরাদ্দের জন্যও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর নানা বাহানা ও ছলছুতার দীর্ঘসূত্রিতা বাংলাদেশসহ সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর বড় প্রমাণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নিষ্পাপ শিকার। অথচ এতে আমাদের দায় একেবারেই নগণ্য। শিল্পোন্নত ও ধনী দেশগুলো দায়ী হলেও তারা এর দায় নিচ্ছেনা, বরং দায় এড়িয়ে যাচ্ছে।
জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply