জামিন পেলেন চিত্রনায়িকা একা

১০ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): মাদকদ্রব্য আইনে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তার জামিন মঞ্জুর করেন।  শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়।

নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে ৩১ জুলাই সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

একা/এসকেএম