জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি৭-এর সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের নেতা এই সম্মেলনের জন্য হিরোশিমায় আসতে চলেছেন। কোন দিন তিনি যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।

দ্য ফিন্যান্সিয়াল টাইমস প্রথম জেলেনস্কির সফরের খবর প্রকাশ করে।

জি-৭ সম্মেলনে এবারের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইউক্রেনে রাশিয়ার ১৫ মাসের সামরিক অভিযান। সে হিসাবে মূল বিষয় হলো- ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে কীভাবে আরও চাপ দেয়া যায়।

পশ্চিমা দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া ও জাপানসহ কিছু দেশ ইতোমধ্যে রাশিয়ার ওপর কিছু কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণা করা হচ্ছে, হিরোশিমার সম্মেলনে এ বিষয়গুলো আরও শক্ত হবে।

জেলেনস্কি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *