২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ভারত থেকে আগামী মাসে করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার প্রথম চালান ইতোমধ্যেই বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। পরবর্তী চালান আগামী মাসের প্রথম দিকেই আসবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত আলোচনা সভায় এ কথা জানানো হয়। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম জানান, মে মাসের প্রথম সপ্তাহে টিকা আসার কথা রয়েছে।
টিকার পরিমাণ সম্পর্কে মহাপরিচালক জানান, প্রায় ২১ লাখ টিকা আসার কথা রয়েছে।
দেশে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোন নিশ্চিত খবর আমাদের কাছে নেই। তবে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি গণমাধ্যমের খবরে জেনেছি।
করোনা টিকা/এএমএম/আরএম















