আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিটিকে আমাসরা মুয়েসেস মুদুরলুগু কয়লাখনিতে এ বিস্ফোরণ ঘটে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিছে।
কয়লাখনিটি তুরস্কের উত্তরাঞ্চলের শহর আমাসরায় অবস্থিত। শহরের গভর্নরের দপ্তর থেকে বলা হয়, খনির অন্তত ৩০০ মিটার (৯৮৫ ফুট) নিচে বিস্ফোরণ ঘটে।
তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়লাখনিতে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৮ জন নিহত ব্যক্তির খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের সবাই শ্রমিক।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু উদ্ধারকাজ তদারকি করতে ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, বিস্ফোরণের সময় সেখানে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। আটকে পড়া বেশির ভাগ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪৯ জন শ্রমিক সেখানে আটকা পড়ে আছেন।
দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাতে আশপাশের প্রদেশগুলো থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ট্যুইট বার্তায় জানান, তিনি তার অন্য সব কর্মসূচি বাতিল করে আজ দুর্ঘটনাস্থলে যাবেন।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply