দক্ষিণ আফ্রিকায় নাইট ক্লাব থেকে ২২ মরদেহ উদ্ধার

২৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের শহরতলিতে অবস্থিত একটি নাইটক্লাব থেকে ২২ তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলা হয়, রোববার স্থানীয় সময় ভোরে সিনারি পার্ক এলাকায় ওই নাইট ক্লাবে তাদের মৃতদেহ পাওয়া যায়। তবে কী ভাবে তাদের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে পূর্ব কেপ প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা জানান, লাশগুলো রাষ্ট্রীয় মর্গে স্থানান্তর করা হবে। সেখানে লাশ শনাক্ত করা হবে।

তিনি বলেন, অবিলম্বে ময়নাতদন্ত শুরু করতে যাচ্ছি যেন আমরা মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে পারি। ফরেনসিক কর্মীরা ঘিরে রাখা জায়গায় তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটর (১ দশমিক ৯ মাইল) দূরে সিনারি পার্কের ঘটনাটি স্থানীয়রাই পুলিশকে জানান। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন পরিস্থিতিতে তারা মারা গেছে তা তদন্তাধীন বলে জানিয়েছেন কিনানা। নিহতদের প্রায় প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। কয়েক জন অপ্রাপ্তবয়স্কও রয়েছে বলে দাবি করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা কম বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। যদিও বিষাক্ত কিছু সেবনের ফলেই এই ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *