নিউজ ডেস্ক: সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে এবং সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। এমনটাই বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে দুইদিন ব্যাপী কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানশেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে মার্কিন ডলারের সংকট নয়, ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে মার্কিন ডলারের ঘাটতি থাকবে না।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনের প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর,জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার ৫টি টিম কুস্তি খেলায় অংশগ্রহণ করে।
পরিকল্পনা মন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply