দ্রব্যমূল্য নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি

১৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক):  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে।

মঙ্গলবার অমর একুশে বইমেলায় গ্রন্থমোড়ক উন্মোচন মঞ্চে বঙ্গবন্ধু, সাহিত্য, রাজনীতিসহ পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে দ্রব্যমূল্য নিয়ে বিএনপির মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে। আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে। যেটি তাদের দ্বি-চারিতা।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার’ মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, তাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে। সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়ে গেছে।

ডক্টর হাছান বলেন, যাদের নেতারা অর্থ পাচারের সাথে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারাঅঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এ বক্তব্য হাস্যকর। তাদেরকে আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যমূল্য প্রায় ষাট শতাংশ বেড়েছে উল্লেখ করে ডক্টর হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবং অন্যান্য দেশ এমনকি আশেপাশের দেশ ভারত, পাকিস্তানের তুলনায় দেশে মূল্যবৃদ্ধি অনেক কম। আমাদের সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

এরআগে রাশেক রহমান রচিত ‘প্রণয়ের রাজনীতি’, সালেহ মোহাম্মদ রশীদ অলক গ্রন্থিত ‘গণমাধ্যমে হাতেখড়ি’, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমা’র কাব্যগ্রন্থ ‘শতবর্ষে শত কবিতা’, কবি সৌমিত্র দেব সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ এবং সাজেদা পারভীন সাজুর কাব্যগ্রন্থ ‘অপেক্ষা’র মোড়ক উন্মোচন করেন ডক্টর হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *