ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বিনোদন ডেস্ক: ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সমাজের সব শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমনটাই বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।

মঙ্গলবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোণা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, আমাদের সংবিধানে সব ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি সারা জীবন একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন ম্লোগান হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে সব ধর্মের অনুসারীদের কল্যাণে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে আরও বক্তৃতা করেন হাবিবা রহমান খান শেফালী এমপি।

ফরিদুল হক খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *