নায়ক ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

২৯ এপ্রিল ২০২১ (বিনোদন ডেস্ক): সিঙ্গাপুরে চিকিৎসাধীন চিত্রনায়ক ও বতর্মানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দীর্ঘ ৩৭ দিন পর ২৭ এপ্রিল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার রাতে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারহানা পাঠান বলেন, দেড় মাস পর তিনি কথা বলতে পারছেন। রেসপন্স করছেন। আমাকেও চিনতে পারছেন। চিকিৎসরা বলেছেন, তার শারীরিক দুর্বলতা আছে ধীরে ধীরে এ দুর্বলতা কেটে যাবে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ার কারণে তাকে সে সময় প্রায় ৪৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন বেশকিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য তিন মার পরপর রুটিন চেকআপ করাতে হবে তাকে।

সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান তিনি। সেখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন ফারুক। পরে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হন এ অভিনেতা। সুস্থ হয়ে নিয়মিত চেকআপের জন্য ফের সিঙ্গাপুর গেলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।

নায়ক ফারুক/এসকেএম