নিকারাগুয়ায় খনি ধস

০৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): নিকারাগুয়ায় একটি স্বর্ণ খনি ধসে পরেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আটকা পড়েছেন।

শুক্রবার নিকারাগুয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

খবরে বলা হয়, নিকারাগুয়ার দক্ষিণাঞ্চলের লা এসপেরাঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এ সময় সেখানে কতজন খনি শ্রমিক কাজ করছিল সে ব্যাপারে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সরকারের মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো’র প্রত্যাশা, খারাপ সংবাদ শুনতে হবে না।

এদিকে, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে লা প্রেসা পত্রিকার খবরে বলা হয়, এ দুর্ঘটনায় ওই স্বর্ণ খনিতে ১৫ জন আটকা পড়েছেন।

নিকারাগুয়া/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *