নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ, প্রতীক মোটরগাড়ি

নিউজ ডেস্ক: উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি (কার)।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া গণমাধ্যমকে বলেন, আজ সোমবার সকালে তারা ইসির কাছ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুই ভাগে ভাগ হয়ে যায়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। কাউন্সিল অধিবেশনে ওই নির্বাচন চলার সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও বেশ কিছু কর্মী দলের নতুন কমিটি ঘোষণা করেন। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এর পর থেকেই তাদের পরিচিতি জাসদ (ইনু) ও জাসদ (আম্বিয়া) নামে। জাসদ (আম্বিয়া) বাংলাদেশ জাসদ নামে পরিচিত।

বাংলাদেশ জাসদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *