পশ্চিমবঙ্গ নির্বাচনের তফসিল ঘোষণা

২৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে অয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতি এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। নির্বাচনের চূড়ান্তর ফলাফল ঘোষণা হবে ২ মে। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ। বিহারের পর করোনা আবহে পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য, কেরলা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হতে চলেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন রাজ্যে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৩০টি আসনে। ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোটগ্রহণ ৪৪টি আসনে। ১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোটগ্রহণ ৪৫টি আসনে।

২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ৪৩টি আসনে। সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। শেষ দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *