নিউজ ডেস্ক: দেশের প্রতিটি হাসপাতালেই ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সার্ভিস (ওসেক) চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বলেন, এটি চালু হলে হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে। একইসাথে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে। মৃত্যুহারও কমে যাবে। এ জন্য পর্যায়ক্রমে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, হাসপাতালের জরুরি বিভাগে যদি সব ধরনের আধুনিক চিকিৎসা দেয়া সম্ভব হয় তাহলে মানুষের মৃত্যুহার কমানো সম্ভব।
অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাইদুর রহমান, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তররে মহাপরিচালক রাশিদা আক্তার, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ কান্ট্রি হেড সানজিদ কুমার কাফলে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply