নিউজ ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের সম্পদ। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করছে। এমনটাই বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বুধবার মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা-২০২২’র খসড়ার ওপর রিহ্যাবিলিটেশন পেশা সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এ কর্মশালার আয়োজন করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ব্যাপক পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন ধরণের থেরাপি সেবাসহ তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবন নিশ্চিতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।
তিনি বলেন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিধিমালা প্রণীত হলে এ আইন বাস্তবায়নে গতির সঞ্চার হবে। দেশে এ সংক্রান্ত দক্ষ পেশাজীবী তৈরির পাশাপাশি এ খাতে শৃঙ্খলা আসবে।
নুরুজ্জামান আহমেদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply