২৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য অনুদান দিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন। খবর: বাসস।
তিনি জানান, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে প্রধানমন্ত্রীর দেয়া টাকার পরিমাণ ১০ কোটি।
তিনি বলেন, করোনার এই দুঃসময়ে সারাদেশের সাংবাদিকদের সহযোগিতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে অনুদানের এই অর্থ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী/টিটি/আরএম














Leave a Reply