প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগদান শেষে শনিবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেন। খবর: বাসস।

পিএম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *