২৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন।
শুক্রবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে তখনও বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন মন্ত্রী। তিনি সততার সাথে এবং সব কাজের গুণগতমান শতভাগ অক্ষুণ্ন রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে মৌলভীবাজারে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। তিনি যথাসময়ে উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহাবা উদ্দিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply