ফের চোখে অস্ত্রোপচার অমিতাভ বচ্চনের

১৬ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনের দ্বিতীয় চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এবার তার বাম চোখে ছানি অপারেশন করা হয়েছে।

অস্ত্রোপচারের পর ভালো বোধ করছেন ৭৮ বছর বয়সী বলিউড বাদশাহ। দ্বিতীয় চোখে অস্ত্রোপচারের কথা সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে ডান চোখে প্রথম অস্ত্রোপচার হয় বর্ষীয়ান অভিনেতার। তখনও অনুরাগীদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন ইনস্টাগ্রামের মাধ্যমে। যদিও প্রথম অস্ত্রোপচারে সাফল্য এসেছিল তুলনায় দেরিতে।

টুইটে বিগ বি জানিয়েছেন, ডান চোখের পরে বাঁ চোখ। এখন গোটা দুনিয়াটাই ভীষণ ঝকঝকে দেখাচ্ছে। পুরোটাই আধুনিক চিকিৎসা-বিজ্ঞানের উৎকর্ষতার গুণে।

তিনি চিকিৎসক হেমাংশু মেহতাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, দ্রুত সুস্থ হয়ে উঠছি। পুরোটাই টিম মেহতার জন্য। আমার চোখে পৃথিবী এখন আরও সুন্দর। জীবনটাই যেন বদলে গেছে।

অমিতাভ বচ্চন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *