বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে

৬ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সময়মতো নতুন বই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার চাঁদপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরের মতো এবারও নতুন বই শিক্ষার্থীরা পাবে। করোনা পরিস্থিতিতেও সে লক্ষ্যে  আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করা যাচ্ছে, প্রতিবছরের মতো এবারও বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাবে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ