বাংলাদেশকে পাশে চায় চীন

৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): যৌথ সহযোগিতার জন্য চীন বাংলাদেশকে পাশে পেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনের সফররত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেছেন বলে জানান তিনি।

রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছেন। এর মধ্যে ঘণ্টাখানেক ছিল দ্বিপক্ষীয় আলোচনা। চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশেষ অর্থনীতি অঞ্চল খুব তাড়াতাড়ি চালু করার তাগাদা দেয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের তরফ থেকে যেন ব্যবস্থা নেয়া হয়।

শাহরিয়ার আলম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *