১৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী সপ্তাহে দায়িত্ব নেয়ার কথা রয়েছে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দায়ীত্ব নেয়ার আগেই চমক দিলেন তিনি। করোনা ভাইরাসে নাজুক হয়ে পড়া অর্থনীতির প্রাণ ফিরিয়ে আনতে এক লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বাইডেন।
কংগ্রেসে এটি পাশ করা হলে এক লাখ কোটি ডলার খরচ করা হবে পরিবারগুলোর জন্য। আর সব আমেরিকানকে সরাসরি এক হাজার ৪০০ ডলার করে দেয়া হবে।
এই প্যাকেজ কর্মসংস্থান বাড়াতে মার্কিন অর্থনীতির ভিত্তি তৈরি করে দেবে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, মহামারীতে রেকর্ড-ভাঙা অর্থনৈতিক মন্দা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে মার্কিনিদের জন্য এই প্রণোদনা প্যাকেজের দরকার ছিল।
গত সপ্তাহে জর্জিয়ার নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়ে যাচ্ছেন বিশ্লেষকেরা।
প্রণোদনা প্যাকেজে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাড়ে ৪১ হাজার ও ছোট ব্যবসার জন্য ৪৪ হাজার ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর মহামারীকে পরাজিত করার অঙ্গীকার করেছেন ডেমোক্র্যাটদলীয় জো বাইডেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply