বাসিন্দাদের কাছে রুশ সেনাদের অবস্থান জানতে চেয়েছে ইউক্রেন

২৪ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের সাধারণ নাগরিকদের কাছে রুশ সেনাদের অবস্থান জানতে চেয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির নাগরিকদের প্রতি এ আহ্বান জানায়। খবর: রয়টার্স।

রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া গুরুত্বপূর্ণ একটি শহরে রুশ সেনাদের ঘাঁটি এবং তাদের থাকার জায়গা সম্বন্ধে জানতে নাগরিকদের দ্বারস্থ হয়েছে ইউক্রেন সরকার।

স্থানীয় যে বাসিন্দারা রুশ সেনাদের সহায়তা করছে তাদের নামধাম এবং ঠিকানাও দিতে বলেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জেপোরোজিয়া অঞ্চলের এনেরহোদার শহর ও এর আশপাশের বাসিন্দাদের কাছে রুশ সেনাদের অবস্থান জানাতে সাহায্য চাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দখলদার সেনাদের ঘাঁটি ও তাদের থাকার জায়গা এবং কমান্ডিং স্টাফের থাকার জায়গার সুনির্দিষ্ট অবস্থান জরুরিভিত্তিতে আমাদের জানান।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ