০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে তিনজনে নিহত হয়েছে।
রোববার ডেট্রয়েট শহরের বাইরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বিমানের পাইলট এবং বাকি দু’জন যাত্রী।
ভেঙে পড়া বাড়ির এক নারী জানান, দুর্ঘটনার সময় বাড়ির লোকজন ভেতরেই ছিল। তারা লিভিংরুমে বসে কোন মুভি দেখবেন তা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। কিছু সময় পর তারা অন্য একটি রুমে চলে যান। ঠিক সে সময়ই বিমানটি লিভিংরুমের ওপর বিধ্বস্ত হয়।
তিনি জানান, যদি সে সময় তারা লিভিংরুমেই থাকতেন তবে হয়তো কারোই প্রাণরক্ষা হতো না।
কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিমানটি যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সেই বাড়ির সবাই সৌভাগ্যক্রমে বেঁচে আছেন। তারা নিরাপদেই বাড়ি থেকে বের হতে পারলেও বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply