বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল

নিউজ ডেস্ক: হরর বা ভৌতিক সিনেমায় দেখা যায় যে, দৈত্য মানুষ পোড়ায়। বিএনপি যেভাবে মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তাতে করে এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভি’র মতোই বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘একটি দৈত্য সবকিছু খেয়ে ফেলছে’ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ‘বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট, আর কাউকে লাগবে না’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন তারেক রহমান তাদের নেতা থাকবে ততদিন বিএনপির কোনও সম্ভাবনা নেই।

মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকী বিএনপি’র নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

ঈদকে সামনে রেখেও কিছু অসাধু সিন্ডিকেট চক্রকে সরকার কঠোরহস্তে দমনে বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভুমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও পণ্যের দাম বাড়লে যেমন প্রচারিত হয়, দাম কমলে সেটিও গণমাধ্যমে প্রচার হওয়া দরকার।

পররাষ্ট্রমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *