২৫ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): আর্জেন্টাইন গ্রেট দিয়াগো আরমান্দো ম্যারাডোনা মারা গেছেন। ৬০ বছর বয়সে বিদায় নিলেন আর্জেন্টিনার সবকালের সেরা এ ফুটবলার।

ম্যারাডোনার আইনজীবীর উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চলতি মাসেই অসাধারণ মেধাবী এই ফুটবলারের মাথায় সফল অস্ত্রোপচার হয়েছিল।
আর্জেন্টিনা সবশেষ ও দ্বিতীয়বারের মত ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে। সেবার আর্জেন্টিনার প্রাণভোমরা ছিলেন ম্যারাডোনা। পরে তিনি জাতীয় দলের কোচ নিযুক্ত হন।
বিস্তারিত আসছে…
ম্যারাডোনা/এমএম/কিউটি















Leave a Reply