বিয়ের ৮ বছর পর বাবা-মা হলেন পরিচালক-নায়িকা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি। তামিল-মালায়ালাম অভিনেত্রী প্রিয়া মোহনকে বিয়ে করেছেন তিনি। বিয়ের আট বছর পর বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। মঙ্গলবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া।

ইনস্টাগ্রামে এক পোস্টে পুত্রসন্তান জন্মের কথা জানান পরিচালক-নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, সাদা ধবধবে বিছানায় শুয়ে আছেন প্রিয়া ও অ্যাটলি। দুজনের হাতে ছোট দুটো জুতা। পাশে লেখা ‘ছেলে হয়েছে।‘

অন্য একটি ছবিতে স্ত্রীর বেবিবাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন পরিচালক। সে ছবির ক্যাপশনে লেখা, ওরা ঠিক বলেছে। ঠিক যেভাবে আমাদের পুত্র সন্তানকে পেয়েছি। পৃথিবীতে এর থেকে সেরা কোনও অনুভূতি নেই। পিতৃত্বের একটি নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো আজ। কৃতজ্ঞ।

হিন্দুস্তান টাইমসের খবর বলা হয়, তারকা দম্পতির সংসারে নতুন অতিথির আগমনের খবরে উচ্ছ্বসিত শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেক তারকা মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটলি-প্রিয়াকে। অভিনেত্রী সামান্থা প্রভু, কাজল আগারওয়াল, কীর্তি সুরেশসহ আরও অনেকে রয়েছেন এ তালিকায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ নভেম্বর বিয়ে করেন অ্যাটলি-প্রিয়া। ২০১৩ সালে তামিল সিনেমা ‘রাজা রানি’ নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় অ্যাটলির। ক্যারিয়ারে সাতটি সিনেমা নির্মাণ করেছেন। উল্লেখযোগ্য সিনেমাগুলো- থেরি, মের্শাল, বিগিলি প্রভৃতি।

প্রিয়া মোহন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *