বেগম জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে

নিউজ ডেস্ক: দেশ পরিচালনার বিষয়ে আমান উল্লাহ আমান সাহেবরা যদি উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বদান্যতা দেখিয়েছেন সেটির প্রয়োজন আছে না কি তাকে আবার কারাগারে পাঠাতে হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লী যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সাম্প্রতিক মন্তব্য ‘১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে’ এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত এ ধরণের কোন কিছু স্বপ্নে দেখেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপা-বদান্যতায়ই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন।

মানবাধিকারকর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাব দেন ডক্টর হাছান। বলেন, বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকারকর্মী, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তার অনেক বক্তব্যের সাথে আমি নিজেও একমত নই। তার বেশির ভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত। যারা এ ধরণের মানবাধিকারকর্মী বা সমালোচক তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতেই বিষয়গুলো দেখেন। তাদের বক্তব্যের সমালোচনা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ হওয়া সমীচীন নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী।

তিনি বলেন, রিজভী সাহেব সুলতানা কামালের ব্যাপারে যেভাবে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন যে তিনি মির্জা ফখরুলকেও আওয়ামী লীগের দালাল বলেন, আমি সেই শঙ্কার মধ্যে আছি।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *