বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে কোনও বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া মন্ত্রীদেরও কম বেতন দেয়া হবে এবং রাষ্ট্রের খরচ কমাতে ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করেছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে গত বৃস্পতিবার বিকেলে শপথ নেন তিনি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রথম দিনের কাজ নিয়ে সংবাদ সম্মেলনের সময় এসব কথা বলেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। নিশ্চিতভাবে মন্ত্রিসভার আকার হবে ছোট। নতুন মন্ত্রীদের কম বেতন নেয়ার বিষয়ে আমার সাথে একমত হওয়ার প্রস্তাব দিয়েছি। বিষয়টি এখনও আলোচনা ও প্রস্তুতির প্রক্রিয়ায় রয়েছে।

গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী মূল দুই জোটের কোনোটি ২২২ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন।

বিদায়ী ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল ৩০টি আসন পায়। কিন্তু তারা কোনও জোটকে সমর্থন না দেয়ার সিদ্ধান্ত নিলে কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহর ওপর। তিনি দলগুলোর নেতাদের সাথে বসে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি আগের সরকারপ্রধানদের সাথে পরামর্শ করে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

মালয়েশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *