বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২০১২ সাল থেকে এ পদে অধিষ্ঠিত ছিলেন।

শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা বিষয়টি নিশ্চিত করেছে। খবর: আলজাজিরা।

বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র, বিশেষ করে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সাথে রয়েছে।

বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো তার দেশকে মস্কোর সেনাদের দ্বারা ইউক্রেনে অভিযান শুরু করার অনুমতি দিয়েছিলেন।

বেলারুশ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ