৬ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি, সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।
এ ক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে অভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। খবর: ব্লুমবার্গের।
এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহণ সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেয়া বিমান।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।
পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭ দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে।
রাশিয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply