ব্রাজিলের পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৫৫ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৮৬৩ জন।

রোববার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৯১ হাজার ৭০ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৪৩ হাজার ৪৯০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২২ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৮ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯৮ হাজার ৬৫২ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৩৭৭ জন।

আক্রান্তে হিসেবে ব্রাজিল গত ২৪ ঘন্টায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৪১০ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৮৬ জন। দেশটিতে মোট মারা গেছেন ২১ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৩০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৩৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৩৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩৮৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৬ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৭০ জন। মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৬৭৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ২ হাজার ৯৫৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ২৮২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন। মারা গেছেন ৩৬ হাজার ৬৭৫ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন। মারা গেছেন ৩২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৪০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৫০ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৪৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৩৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৫৪৭ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৭৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৩৬৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯০০ জন।

এদিকে, বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়েছে। বর্তমানে আক্রান্তের হিসেবে বাংলাদেশ উঠে এসেছে ২৫ নম্বরে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের হিসাব। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৪৭৯ জন (মোট ৬ হাজার ৯৮৯), ভারতে ১৪২ জন (মোট ৩ হাজার ৮৬৮), পেরুতে ১২৯ জন (মোট ৩ হাজার ৩৭৩ জন), কানাডায় ১০৫ জন (মোট ৬ হাজার ৩৫৫), সুইডেনে ৬৭ জন (মোট ৩ হাজার ৯৯২), ইরানে ৫৯ জন (মোট ৭ হাজার ৩৫৯), চিলিতে ৪৩ জন (মোট ৬৭৩), ইকুয়েডরে ৪০ জন (মোট ৩ হাজার ৯৬), পাকিস্তানে ৩৪ জন (মোট ১ হাজার ১০১), তুরস্কে ৩২ জন (মোট ৪ হাজার ৩০৮), মিশরে ২৮ জন (মোট ৭৩৫), বেলজিয়ামে ২৫ জন (মোট ৯ হাজার ২৩৭), ইন্দোনেশিয়ায় ২৫ জন (মোট ১ হাজার ৩৫১), নেদারল্যান্ডসে ২৩ জন (মোট ৫ হাজার ৮১১), কলম্বিয়ায় ২৩ জন (মোট ৭০৫ জন), ইউক্রেনে ১৭ জন (মোট ৬০৫), সৌদি আরবে ১৫ জন (মোট ৩৭৯), পর্তুগালে ১৩ জন (মোট ১ হাজার ৩০২), আর্জেন্টিনায় ১২ জন (মোট ৪৪৫ জন), আয়ারল্যান্ডে ১২ জন (মোট ১ হাজার ৬০৪), জাপানে ১২ জন (মোট ৮০৮ জন), পোল্যান্ডে ১১ জন (মোট ৯৯৩), আফগানিস্তানে ১১ জন (মোট ২১৬), রোমানিয়ায় ১০ জন (মোট ১ হাজার ১৭৬), আলজেরিয়ায় ১০ জন (মোট ৫৯২), দক্ষিণ আফ্রিকায় ১০ জন (মোট ৪০৭), হাঙ্গেরিতে ৬ জন (মোট ৪৮২), ফিলিপাইনে ৬ জন (মোট ৮৬৩), অস্ট্রিয়ায় ৪ জন (মোট ৬৩৯), স্যুইজারল্যান্ডে ২ জন (মোট ১ হাজার ৯০৫), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৬৬), গ্রিসে ২ জন (মোট ১৭১), মরক্কোতে ১ জন (মোট ১৯৮) ও অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ১০২) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ডেনমার্ক (মোট ৫৬১), পানামা (মোট ২৯৫) ও ইসরাইল (মোট ২৭৯ জন) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/