ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

১৬ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভূমিকম্পটি নগরীর প্রায় ৯০ কিলোমিটার দূরে ভূপৃষ্টের মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। খবর: এএফপি।

খবরে বলা হয়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে আরও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ৭।

স্থানীয় সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি টুইটারে দেয়া এক বার্তায় বলেন, বিগত কয়েকবছরের মধ্যে এমন শক্তিশালী ভূমিকম্প আর অনুভূত হয়নি। আমার মনে হচ্ছিল আমি এখন মারা যাচ্ছি। ভূমিকম্পের ঝাঁকুনি অনেক ভয়াবহ ছিল।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *