২৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের অন্ধ্র প্রদেশ এবং প্রতিবেশী ওড়িশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব।
রোববার সন্ধ্যায় দুই প্রদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আছড়ে পড়ে বলে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএমডি জানায়, ঘূর্ণিঝড় গুলাব আগামী তিন ঘণ্টার মধ্যে ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।
টুইটে ভারতের আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গুলাবের অগ্রভাগ উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। আগামী তিন ঘণ্টার মধ্যে কলিঙ্গপত্তম এবং গোপালপুরের উপকূল অতিক্রম করবে। বর্তমানে ঘূর্ণিঝড় গুলাবের কেন্দ্রটি কলিঙ্গপত্তম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থান করছে।
এদিকে ওড়িশায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১৩টি দল এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান। ওড়িশা সরকার ইতোমধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাতটি জেলায় লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড়/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply