১ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের কেরালা রাজ্যের এক যুবক। এটিই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু।
শনিবার এই মৃত্যুর ঘটনা ঘটে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বালা হয়।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন তার বয়স মাত্র ২২ বছর। মাঙ্কিপক্সের কোনও লক্ষণও ছিল না তার। শনিবারই বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে জানা গেছে, তার রিপোর্ট ছিল পজিটিভ। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক কেরালায় ফিরেছিলেন।
তার পর কয়েক দিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। কেরালার স্বাস্থ্য দপ্তর তার শরীরের নমুনা পরীক্ষা করে।
বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিল। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।
২৬ জুলাই জ্বর এসেছিল ওই যুবকের। তারপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply