ভূ-মধ্যসাগরে নৌকাডুবি

১২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভূ-মধ্যসাগরের লিবীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে শিশুসহ ছয়জন মারা গেছেন।

বুধবার স্পেনের ওপেন আর্মস নামে একটি স্বেচ্ছোসেবী সংগঠন জানায়, ভূ-মধ্যসাগরে শরণার্থী বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ১১০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়। এ সময় ৫ মাস বয়েসী একটি শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেন তারা। খবর: আনাদোলু।

ইতালির কোস্টগার্ড এ বিষয়ে দেয়া বিবৃতিতে বলে, ইউরোপীয় সীমান্তে তাদের টহল বিমান বিষয়টি পর্যবেক্ষণ করে কোস্টগার্ডকে জানায়। পরে তারা স্পেনের স্বেচ্ছাসেবী সংগঠনটির সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়।

বিবৃতিতে জানানো হয়, মুমূর্ষু অবস্থায় উদ্ধারকৃত চার শরণার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পেন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *