১৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে পাখির ডানার ঝাপটায় মাঝআকাশে যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হননি। বিমানে থাকা ১৮৫ জন যাত্রী সবাই নিরাপদে পাটনায় অবতরণ করেছেন।
রোববার দিল্লিগামী স্পাইস জেটের বিমানটি মাঝআকাশে বড় দুর্ঘটনা থেকে কোনও মতে রক্ষা পেল বিমানটি। খবর: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, টেক-অফের পরই এসজি৭২৫ বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করে বিমানটি।
তার পরই বিমানবন্দরে খবর দেয়া হয়। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। সবাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ বলেছেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার ফলেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply