মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক

২৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডেনের পর মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়নের পর বিমানটির ৪৬ বছর বয়সি ক্যাপ্টেন নওশাদ ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তিনি এবং সহকারী পাইলট কলকাতা এটিসির সাথে যোগাযোগ করেন।

পরে ১১টা ৪০ মিনিট নাগাদ কলিকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর হোপ হাসপাতালে পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  আপাতত তার অবস্থা স্থিতিশীল।

ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলেও জানা যায়।

বিমানের এমডি আবু সালেহ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পাইলটের হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা এখন সুস্থতার দিকে। তিনি কথাও বলেছেন। দুইজন পাইলট ও দুইজন ককপিট ক্রু যাচ্ছেন ফ্লাইট এবং যাত্রীদের আনার জন্য।

বাংলাদেশ বিমান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *