সৌদিতে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির পূবাঞ্চলীয় শহরে দাহরানে প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রয়াল এয়ারফোর্সের এফ-১৫এসএ বিমানটিতে দুজন পাইলট ও ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর তারা দুজনই নিহত হয়েছেন। খবর: সৌদি গেজেট।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। কিং আবদুল আজিজ বিমান ঘাটিতে রুটিন প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মালিকি। তিনি নিহতদের শহিদি মর্যাদা দিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। এছাড়া গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়েছিল।

সৌদি আরব/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *