ক্রিমিয়া উপকূলে বিধ্বস্ত রুশ সামরিক উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থী গভর্নর এ তথ্য জানিয়েছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক পোস্টে গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, একটি সামরিক উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ উল্লেখ করেননি গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে একটি উড়োজাহাজকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত উড়োজাহাজটিতে আগুনের শিখা দেখা গেছে।

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়কালে ক্রিমিয়া বারবার ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সেভাস্তোপলের গভর্নর বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট উড়োজাহাজটি থেকে বের হয়ে যান। তাকে উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। তার জীবন নিয়ে কোনও আশঙ্কা নেই।

অন্যান্য ভিডিওতে পাইলটকে প্যারাস্যুটে করে নিচের দিকে নামতে দেখা গেছে।

বিমান বিধ্বস্ত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *