২৪ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ডায়াবেটিস, কিডনি এবং বার্ধক্যজনিত রোগে মারা গেছেন অভিনেতা নিরব হোসেনের মা নুরজান আলম। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সাইফ চন্দন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন নিরবের মা। ৬ বছর আগে বাইপাস সার্জারি এবং গত বছর রিং পরানো হয়েছিল তাকে। কয়েক মাস ধরে সপ্তাহে তিন দিন করে ডায়ালাইসিস চলছিল নুরজান আলমের।
মরদেহ নিয়ে সকালে নিরবের গ্রামের বাড়ি রাজবাড়ীতে রওনা দেয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নিরবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিল্মপাড়ার অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাসও দিয়েছেন নিরবের সহকর্মীরা।
বিনোদন/এসকেএম
















Leave a Reply